রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে জনাব হেলাল আহমেদ চৌধুরী...
বেসিক ব্যাংক লিমিটেড (বাংলাদেশ স্মল ইন্ডাষ্ট্রিজ এন্ড কমার্স ব্যাংক লিমিটেড) ১৯১৩ সালের কোম্পানী আইনে ২রা আগস্ট, ১৯৮৮ এ নিবন্ধিত এবং ২১ শে জানুয়ারী, ১৯৮৯ থেকে এর কার্যক্রম শুরু করে। দেশের নীতিনির্ধারকরা বেসরকারী পর্যায়ে small-scale Industries (এসএসআই)-তে অর্থায়নের প্রয়োজনীয়তা অনুভব করায় ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল। শুরুতে, ব্যাংকটি বিসিসি ফাউন্ডেশনের ৭০ শতাংশ শেয়ার এবং বাংলাদেশ সরকার (জিওবি) এর ৩০ শতাংশ শেয়ার নিয়ে একটি যৌথ উদ্যোগে শুরু করে। বিসিসি ফাউন্ডেশন অকার্যকর হওয়ায় এবং বিসিসিআই বন্ধ হওয়ার পর ৪ঠা জুন ১৯৯২ সালে বাংলাদেশ সরকার ব্যাংকের শতভাগ মালিকানা গ্রহণ করে। সুতরাং ব্যাংকটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক।
| মুদ্রা | নগদ ক্রয় | নগদ বিক্রয় |
|---|---|---|
| $ USD | ১২২.০০০০ | ১২১.০০০০ |
| € EUR | ১৪৪.৩৫৪২ | ১৩৯.১০৪২ |
| £ GBP | ১৬৪.৭১২৬ | ১৫৯.১১২৬ |